খেলাধুলা

চোট সরিয়ে মাঠে ফিরছেন নীতিশ রেড্ডি, প্রথম ম্যাচে কি উপলব্ধ থাকছেন!

আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) প্রথম ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত নীতিশ কুমার রেড্ডি। সাইড স্ট্রেনের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডারকে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসন শেষে শনিবার ইয়ো-ইয়ো টেস্টে ১৮ স্কোর করেন নীতিশ, যেখানে প্রয়োজন ছিল ১৬.৫। ফলে আইপিএল শুরুর আগেই ফিটনেস পরীক্ষায় সফল হলেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের ক্যাম্পে তিনি যোগ দেবেন রবিবার থেকে, এবং ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। চোট সারিয়ে ফেরার আগে শুক্রবার এক অনুশীলন ম্যাচেও তিনি বল হাতে ঝড় তোলেন। যদিও তাঁর পুনর্বাসন প্রক্রিয়া পূর্বানুমানের চেয়ে দুই সপ্তাহ বেশি সময় নিয়েছে, তবে বিসিসিআই সতর্কতার সঙ্গে তাঁকে সুস্থ করে তুলেছে।

আইপিএল ২০২৪-এ নীতিশ দুর্দান্ত পারফরম্যান্স করেন— ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেন তিনি। যদিও বল হাতে মাত্র ৩ উইকেট পান এবং ইকোনমি ছিল ১১.৬২। এরপর তিনি বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেক করেন এবং অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির সবকটি টেস্ট খেলেন। মেলবোর্নে সেঞ্চুরি করে তিনি ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

আইপিএল শেষে জুনে ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তাই এই আইপিএল নীতিশের জন্য বড় সুযোগ, যেখানে ব্যাট ও বল হাতে নজর কাড়তে চাইবেন তিনি। এখন দেখার বিষয়, চোট কাটিয়ে ফেরার পর তিনি আগের ফর্ম বজায় রাখতে পারেন কি না!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.