রবিবার সকালে আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান । বিকেলে এই প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর কে এন কলেজ ঘাটে । ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মোট ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সাঁতার কাটতে নেমেছেন মাত্র ৯ জন । তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা। কোনও বিদেশি প্রতিযোগী এবার ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেন নি । সাম্প্রতিক সময়ে বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতাতে অতীতে এত কম প্রতিযোগী অংশগ্রহণ করেননি ।
ভাগীরথী নদী বক্ষে একটি কুমির দেখা যাওয়ার পর উদ্যোক্তাদের তরফ থেকে কোনও ঝুঁকি নেওয়া হয় নি । সাঁতারুদের সাথে শুরু থেকেই রয়েছে বনদফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ প্রশিক্ষিত বাহিনী ।







