নদিয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট নুড়িগ্রাম পঞ্চায়েতের ১২৫ নম্বর বুথের বিজেপি সদস্যর বাড়ির পাশে সাতসকালে একটি মগ বাধা বস্তা দেখতে পান এলাকাবাসীরা তারপর সেখানে বস্তা খুলতেই দেখা যায় একাধিক তাজা বোমা বস্তার মধ্যে মজুদ করে রাখা হয়েছে। আর তাতেই চাঞ্চল ছড়ায় গোটা এলাকায়। যদিও বিজেপির দাবি ভোটের আগে এলাকায় অশান্তি এবং বিভ্রান্তি তৈরি করতে তৃণমূল কংগ্রেস এই কাজ ঘটিয়েছে। তবে এলাকাবাসীরা জানছেন তারা সকলের প্রতিবেশী একে অপরের পাশে থাকেন তাদের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই তবে ভোটের আগে যারা এরকম ভেদাভেদ তৈরি এবং আতঙ্কের সৃষ্টি করতে চলেছে গ্রামে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দরকার তবে বিজেপির তরফ থেকে আরো জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত তাই ভোটের আগের দিন এই ঘটনা ঘটিয়ে এলাকায় সন্ত্রাস এবং আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে তাদের সেই চক্রান্ত কোনভাবেই সফল হবে না তাই আগামী কাল ভোট বাক্সে নদিয়া জেলা তথা কৃষ্ণগঞ্জবাসী ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদীর দল আর কোনদিন ভোটে জিততে পারবে না এবং রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে তারা কোথা থেকে এই বোমা এলো এবং কারা এই বোমা ভোটের আগে সেখানে রাখল তারও তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ পুলিশের আধিকারিকরা
Read Next
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Related Articles
Check Also
Close
-
বীরভূমে সোনার ব্যাগ ছিনতাই কাণ্ডে গ্রেপ্তার মূল চক্রিJanuary 21, 2025







