খেলাধুলা

আই লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে, ডেভিড হুমান্স গড়লেন অনন্য নজির

ভারতে খেলেছেন। আই লিগের মতো কমজোরি প্রতিযোগিতায়। তবু সেখান থেকেই পৌঁছে গিয়েছেন ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার মঞ্চে। হ্যাঁ, ডেভিড হুমান্সই সেই বিরল ফুটবলার, যিনি ইন্টার কাশীর হয়ে খেলার পরে এবার চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা পর্বে নামলেন অ্যান্ডোরার ক্লাব ইন্টার ক্লাব ডি’এস্কালেডের হয়ে। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে এই ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন এবং উৎসাহব্যঞ্জক।

ভারতীয় ফুটবলে খেলা বিদেশিরা সাধারণত কেরিয়ারের শেষপ্রান্তে এসে আইএসএল বা আই লিগে নামেন। রবার্তো কার্লোস, দিয়েগো ফোরলানের মতো কিংবদন্তিদের পাশাপাশি কিছু তরুণ তারকাও এসেছেন, কিন্তু ইউরোপে ফের ফিরে গিয়ে উচ্চস্তরে খেলার নজির বিরল। স্টিভন মেন্ডোজা ছিলেন ব্যতিক্রম। এবার সেই তালিকায় যোগ দিলেন ২৮ বছরের স্প্যানিশ ডিফেন্ডার ডেভিড। ইন্টার কাশীর হয়ে আই লিগে ১৫টি ম্যাচ খেলার পাশাপাশি সুপার কাপে বেঙ্গালুরুর বিরুদ্ধে টাইব্রেকারে গোল করে জেতার নায়কও ছিলেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে তাঁর অভিষেকের মুহূর্তটিকে কেরিয়ারের অন্যতম সেরা বলে মানছেন ডেভিড। দ্বিতীয় লেগে এফসিএসবি-র বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন তিনি। জয় না পেলেও ইউরোপীয় অভিজ্ঞতায় আপ্লুত ডেভিড স্পেন থেকে জানালেন, “এই পর্যায়ে খেলতে পারা সৌভাগ্যের। ভারত আমাকে প্রস্তুত করেছে।”

ভারতের মাঠে তাঁর অভিজ্ঞতাও অনন্য বলেই মনে করেন ডেভিড। “প্রথম এশীয় সফরেই যে এতটা সহযোগিতা পাব, ভাবিনি। সবাই খুব সাহায্য করেছিল। আই লিগের ফলাফলের অপেক্ষায় আছি,” জানালেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.