একাধারে, ৪২টি কেন্দ্রেরই প্রার্থী, অন্যদিকে, অসুস্থতার পরবর্তীতে ভোটপ্রচারে সামিল মিঠুন চক্রবর্তী। বলেছিলেন, রাজ্যের ৪২ কেন্দ্রে দলীয় প্রার্থীদের জয়ের মুখ দেখানোর দায়িত্ব তাঁর স্কন্ধে, তাই তিনি কোনও একটি কেন্দ্রের প্রার্থী হননি। সেইমতো প্রচারও চালিয়ে যাচ্ছেন মহাগুরু। সঙ্গে আবার রোড-শো’ও বর্তমান।
সূত্রের খবর, এবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো করতে চলেছেন মিঠুন। উক্ত কেন্দ্রের অন্তর্গত জোড়াবাগান সাংসদের পৈতৃক ভিটে। সেখানেই ভোট দেন তিনি। এবার সেখান থেকেই প্রচার করবেন।
তবে, সেই রোড শো-র দিনক্ষণ এখনও স্থির হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিকভাবে তাপস রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে মাত্র। তিনি জানিয়েছেন, দ্রুতই দিন ঠিক হয়ে যাবে, এমনটাই সূত্রের খবর।







