কে যোগ্য কে অযোগ্য? এই প্রশ্নের উত্তর মেলার খোঁজে চাকরি বাতিল হয়ে যায় রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের।যদিও কলকাতা আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । পাশপাশি এসএসসি জানিয়েছে আলাদা করা সম্ভব তালিকা থেকে যোগ্য অযোগ্যদের।
এবার জেলা ভিত্তিক তালিকা ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব শুরু করেছে সিবিআই আধিকারিকেরা। সোমবারের পর মঙ্গলেও চলছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া।
সিবিআই সূত্রে জানা গিয়েছে তলব তালিকায় রয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ ‘অযোগ্য’ শিক্ষকদের নিজাম প্যালেস।OMR যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে।সেখানেই সাদা খাতা জমা দিয়ে কারা চাকরি পেয়েছেন এবং কাদের OMR- এ কারচুপি হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ। চিহ্নিত করেছে SSC অনেককেই ।এবার ৬টি তালিকা ধরে তাঁদেরই তলব করছে সিবিআই।







