অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি রক্ষা করাকে এবারের লোকসভা ভোটের অন্যতম হাতিয়ার করেছে পদ্ম শিবির। এবার পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ বিহারে নির্বাচনী প্রচার সারলেন অমিত শাহ। এবং সেখানেই তিনি ঘোষণা করে দিলেন, এবার তৈরি করা হবে মা সীতার স্মারক-মন্দির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া সেটি কেউ করতে পারবেন না বলেও দাবি করলেন তিনি।







