রাত পেরোলেই পঞ্চম দফার নির্বাচন। যষ্ঠ দফায় অর্থাৎ পরবর্তী, ২৫ শে মে ভোট অবিভক্ত মেদিনীপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে। হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন যষ্ঠ দফায়। দুই তারকা তথা অভিনেতা দেব ও হিরনের রাজনৈতিক লড়াই সহ ভোট প্রচার এখন তুঙ্গে।
ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সমর্থনে পিংলার কেলেয়াড়ায় নির্বাচনী সভা করলো তৃনমূল কংগ্রেস। এদিন এই সভায় উপস্থিত ছিলেন পিংলার মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক তফেজ্জলদিন, নির্বাচনী কমিটির চেয়ারম্যান সুভাষ গুছাইত, অঞ্চল নেতৃত্ব অষ্টম প্রামানিক, পঞ্চায়েত সদস্য নারায়ন চন্দ্র মন্ডল, বরুন কুমার সিং, কেলেয়াড়া বুথের তৃনমূল নেতৃত্ব তুষার কুমার গুছাইত, গৌতম ভৌমিক সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। বক্তারা বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে আসন্ন লোকসভা নির্বাচনে তৃনমূল প্রার্থী অভিনেতা দেবকে ভোট দেওয়ার আহ্বান জানায়। বলাবাহুল্য এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ন।







