রাজ্য

ফের মেট্রো বিভ্রাট। রাতের শহরে ব্যাহত ট্রেন চলাচল

সোমবার রাতে বাড়ি ফিরতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। কবি সুভাষ মেট্রোতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত ৯টা ২৫ নাগাদ ঘটনাটি ঘটে।গিরিশ পার্ক স্টেশনে ট্রেন থামতেই আগুনের আতঙ্কে হুড়মুড়িয়ে স্টেশনে যাত্রীরা নেমে পড়েন। খালি করে দেওয়া হয় গোটা ট্রেনটি।

স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরেও ছড়িয়ে পড়ে ধোয়া ও গন্ধ। স্টেশনের নিরাপত্তা কর্মীরা ট্রেনটি পরীক্ষা করার পর যাত্রীদের ফের মেট্রোতে ওঠার নির্দেশ দেন। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।কিছুক্ষণ পর ফের ওই মেট্রোটি স্টেশন থেকে ছাড়া হয়। আগুনের আতঙ্ক থেকে মুক্তি পেয়ে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা।

তবে কি কারণে ওই মেট্রোটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। অফিস টাইমে প্রায় মেট্রো গোলযোগ অথবা সুইসাইডের দরুন স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। এবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে ফের মহানগরীর সুড়ঙ্গে চলন্ত মেট্রোতে আগুনের আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.