রাজ্যে চলছে নির্বাচনের পালা। শেষ হয়েছে পঞ্চম দফার ভোট। বাকি রয়েছে মাত্র দু দফা। তারপরেই ৪ জুননজর ফলাফলের দিকে। তার আগেই চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের হার নিশ্চিত এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গের নির্বাচনের পঞ্চম ধাপে বিজেপি প্রার্থী এবং টিএমসি গুন্ডাদের মধ্যে কয়েকটি দ্বন্দ্ব দেখা দিয়েছে। এটি এই কারণে যে টিএমসি গুন্ডারা ‘ছাপ্পা ভোটিং’ এবং বুথের কারচুপিতে জড়িত হতে পারেনি।এভাবে তাদের হতাশা রাজপথে দৃশ্যমান ছিল। পশ্চিমবঙ্গে এবার সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে যেতে চলেছে বিজেপি”।







