রাজনীতি

‘দু’দফায় ৫০ লক্ষ টাকা নেন দেব’,বিস্ফোরক মন্তব্য শুভেন্দর, পাল্টা জবাব দিতে ছাড়লেন না অভিনেতাও

ষষ্ঠ দফার নির্বাচনের ঠিক ৩ দিন আগে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সরাসরি এক্স হ্যান্ডলে ডায়েরির পাতার ছবি দিয়ে অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি নেতা।গরু পাচারে অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের থেকে দেব দু’দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করলেন তিনি।

এই অভিযোগের পাল্টা জবাবও দিতে ছাড়লেন না দেব। সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাকে।

‘দেবের কীর্তি’ শীর্ষক একটি পোস্ট এক্স হ্যান্ডলে করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়েরির দুটি পাতার ছবি পোস্ট করেছেন তিনি। সেই পাতায় দেবের নাম করে মোবাইল ও ঘড়ির টাকা দেওয়ার উল্লেখ পর্যন্তও রয়েছে। উল্লেখ করা হয়েছে এছাড়াও আরণ্যক ট্রেডার্সের নামে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথাও

এদিন শুভেন্দু অধিকারীর এই পোস্ট নিয়ে পাল্টা নিজের এক্স হ্যান্ডলে অভিনেতা লিখেছেন, “তাহলে উনিও কি গরু চোর ? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও..”

পরে সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী দেব তিনি বলেন, “ইডি-সিবিআইয়ের কাছে যে ডকুমেন্ট ছিল সেটা শুভেন্দু অধিকারীর কাছে গেল কী করে? শুভেন্দু অধিকারীর এজেন্সিগুলির সঙ্গে যোগ আছে সেটা স্পষ্ট হল। যে টাকা আমি নিয়েছি, সেটা ফেরত দিয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.