রাজনীতি

লোকসভা নির্বাচনে প্রার্থী, অথচ শিক্ষার আলো পৌঁছায়নি তাদের কাছে

চলতি লোকসভা নির্বাচন কে হাই ভোল্টেজ নির্বাচন বলা যায় নিঃসন্দেহে। প্রত্যেকদিনই কিছু না কিছু বিতর্ক সামনে আসছে।
এই লোকসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ১২১ জন যারা শিক্ষার আলোয় পৌঁছায়নি অর্থাৎ পুরোপুরি অশিক্ষিত। ৩৫৯ জন প্রার্থী মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এছাড়া ৬৪৭ জন প্রার্থী জানিয়েছেন, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।

নির্বাচন করা ১ হাজার ৩০৩ জন প্রার্থী হলফ নামায় ঘোষণা দিয়েছেন তারা কলেজের গণ্ডি পার হয়েছেন। আর ১ হাজার ৫০২ জন প্রার্থী জানিয়েছেন তারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।শুধু যে অশিক্ষিতরাই নির্বাচনে অংশ নিচ্ছেন তা নয়- লোকসভায় এবার যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ১৯৮ জনের ডক্টরেট ডিগ্রিধারীও রয়েছেন।এডিআর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ হাজার ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮ হাজার ৩৩৭ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে বলে বৃহস্পতিবার (২৩ মে) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রসঙ্গত, ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী। যদিও এখন পর্যন্ত যেসব জরিপ চালানো হয়েছে সেগুলো থেকে জানা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে এবং মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.