একদিকে যখন বাংলার হেভিওয়েট নেতারা অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাকিবুর রহমান,জ্যোতিপ্রিয় মল্লিকেরা নানান অভিযোগে জেলবন্দী অন্যদিকে তখন দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি ।
ইডি সূত্রে খবর, এই কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত ১২ জনকে তলব করেছে ইডি। চলতি বছরের মার্চ মাসেও ইডি সদর দপ্তরে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কবিতাকে।এমনকি তাঁর মোবাইল ফোনও জমা নেওয়া হয়েছিল।
আর এদিকে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি।আগামী 2 রা নভেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকে পাঠিয়েছেন ।
সোমবার রাতে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা প্রসঙ্গে বলেন, “তিনি (দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল) আমাদের ‘দিদি’র (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ভাই। ‘দিদি’ তাঁকে যে প্রজ্ঞা দিয়েছেন, তার কারণেই তাঁর উপ-মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী জেলে যেতে চলেছেন।সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেই থাকুক না কেন, তাকে জেলে যেতে হবে। প্রথমে ভাই যাচ্ছে, তারপর ‘দিদি’ যাবে। আইএনডিআইএ জোটের সব নেতাই চোর।”







