খেলাধুলা

পাকিস্তানের পর লঙ্কা বধ আফগানদের

ইংল্যান্ড, পাকিস্তান এবং আজ শ্রীলঙ্কাকে হারিয়ে এখনও খাতায় কলমে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলো আফগানরা। পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ের পর আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয়। বলা যেতেই পারে এক ভারতীয়র হাত ধরে নতুন স্বপ্ন দেখছে আফগানিস্তান।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠের পিচ দারুণ ব্যাটিং সহায়ক বলা যাবে না। তাই শ্রীলঙ্কার ২৪১ খুব একটা খারাপ স্কোর নয়। কিন্তু আফগানিস্তানের ব্যাটাররা যে ভাবে আধিপত্য নিয়ে ম্যাচটা জিতল, তা এককথায় অনবদ্য।

বাংলাদেশ ম্যাচে পয়েন্ট নষ্ট, কতোটা কস্টলি? তা আফগানদের প্রতিটা প্লেয়াররা হয়তো অনুভব করছে। বলা যেতেই পারে বিশ্ব দরবারে আফগানিস্তান এখন ব্ল্যাক হরস্।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.