কলকাতারাজনীতি

Breaking: ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল, ভর্তি হাসপাতালে

বিধানসভায় নজিরবিহীন গণ্ডগোলের পর অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে দ্রুত আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েছে ব্রেন স্ট্রোক হয়েছে অগ্নিমিত্রার।

বর্তমানে নিউরো মেডিসিনের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও চিকিৎসকদের মতে, এখনই তাঁকে সম্পূর্ণ বিপন্মুক্ত বলা যাচ্ছে না।

এর আগে বাঙালি ভাষাভাষীদের উপরে বিশেষ অধিবেশন ঘিরে রাজ্যের বিধানসভায় তীব্র উত্তেজনা ছড়ায়। অধ্যক্ষের সিদ্ধান্তে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ ও অশোক দিন্দাকে সাসপেন্ড করা হয়। সেই ঘটনার পরই গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা।

আপাতত চিকিৎসক দলের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.