অফবিট

এবার ‘চ্যাম্পিয়ন’ আনছে রিয়েলমি, 64MP ক্যামেরা ও 33W ফাস্ট চার্জিং-সহ একাধিক ফিচার! জেনে নিন লঞ্চের তারিখ 

 

 

অবশেষে দীর্ঘ জল্পনার পর তারিখ ও সময়সূচি ঘোষণা করলেও realme আসন্ন Realme C55-এর লঞ্চের। জানা যাচ্ছে কোম্পানিটি আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়ায় আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে এই ফোনটি লঞ্চ করবে বলে।অর্থাৎ ৮ মার্চ Realme C55-এর জন্য একটি ফ্ল্যাশ সেলের আয়োজন করবে বলেও নিশ্চিত করেছে।

 

তারিখ ও সেলের সময়সূচি প্রকাশ হলো  Realme C55-এর লঞ্চের

 

রিয়েলমি আগামী ৭ মার্চ, দুপুর ১টায় (স্থানীয় সময়) ইন্দোনেশিয়ায় একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে, যেখানে তারা নতুন রিয়েলমি সি৫৫ ফোনটির ওপর থেকে পর্দা সরাবে। আর লঞ্চের পরের দিন দুপুর ১২ টায় (স্থানীয় সময়) হ্যান্ডসেটটির জন্য একটি ফ্ল্যাশ সেল অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়েছে। এছাড়াও রিয়েলমি তাদের ঘোষণায় জানিয়েছে যে, রিয়েলমি সি৫৫ দুটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে।

 

ডিভাইসটিতে ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম + ১২৮ জিবি ইএমএমসি স্টোরেজ বা ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম + ২৫৬ জিবি ইএমএমসি স্টোরেজ পাওয়া যাবে। ইন্দোনেশিয়ায় রিয়েলমি সি৫৫-এর দাম লঞ্চ ইভেন্টে প্রকাশ করা হবে।

 

Realme C55-এ ফ্ল্যাট সাইড সহ একটি পলিকার্বোনেট ব্যাক, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সামনে একটি সেন্টার পাঞ্চ-হোল কাটআউট সহ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন সহ এলসিডি ডিসপ্লে থাকবে। C55 মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে।

 

এছাড়া, ফোনটির নীচে একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল সহ চার্জিং এবং ইউএসবি ২.০ ডেটা ট্রান্সফার সাপোর্ট করার জন্য একটি ইউএসবি-সি পোর্ট অবস্থান করবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, Realme C55-এর সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যেতে পারে।

 

আশা করা হচ্ছে যে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে রিয়েলমির লেটেস্ট রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে চলবে।উল্লেখ্য, Realme C55-এর ডিজাইনটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কারণ ফাঁস হওয়া ছবিটি প্রদর্শন করেছে যে, এই অ্যান্ড্রয়েড ডিভাইসটির পাঞ্চ-হোল কাটআউটটি Apple iPhone 14 Pro মডেলগুলির অত্যাধুনিক সফ্টওয়্যার-ভিত্তিক ডায়নামিক আইল্যান্ড ফিচারটির সাথে বেশ সাদৃশ্যপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.