রাজ্য

রেমালের তাণ্ডবে ভোগান্তি চরমে, বন্ধ করা হল বিমান পরিষেবা

আয়লা, আম্ফান, ইয়াস এর পর রেমাল এর জন্য লাল সতর্কতা জারি করা হয় উপকূলবর্তী অঞ্চল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
বঙ্গোপসাগরে শক্তি আরও বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। চূড়ান্ত সতর্কতা দিকে-দিকে। বহু ট্রেন বাতিল করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার ঘূর্ণিঝড় সতর্কতায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষেরও।
একটানা ২১ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্জর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘পশ্চিমবঙ্গের উপকূলের এলাকাগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিবেচনা করে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রবিবার ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার ২৭ মে সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠা-নামা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে প্রবল ঝড় ও বৃষ্টির আশঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রের খবর, একটানা ২১ ঘন্টা বিমান ওঠা-নামা বন্ধের জেরে মোট ৩৯৪ টি বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৪০টি বিমান ডোমেস্টিক এবং ৫৪ টি আন্তর্জাতিক বিমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.