খেলাধুলা

‘ম্যাচে জেতার থেকেও বেশি অপেক্ষা করতে হল ট্রফি তুলতে’, খোঁচা শ্রেয়সের

মাত্র ২৯ ওভারে শেষ হয় ৪০ ওভারের খেলা! সানরাইজার্স হায়দরাবাদকে ক্লিন ওয়াশ করে আইপিএল চ্যাম্পিয়ন এবার কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জয়লাভের পরবর্তীতেই খোঁচা দিলেন কেন কেকেআর-এর অধিনায়ক শ্রেয়স আইয়ার?

রাত সাড়ে ১০টায় খেলা শেষ হলেও পুরস্কার অনুষ্ঠান শুরু হয় রাত ১২টার পর। শ্রেয়স ট্রফি তোলেন রাত ১২টা ২০ মিনিট নাগাদ। অর্থাৎ, ম্যাচ জেতার প্রায় ২ ঘণ্টা পরে ট্রফি তোলেন তিনি। যার দরুনই কি এই খোঁচা!

ম্যাচ শেষে ট্রফি তোলার আগে শ্রেয়সকে এই অপেক্ষা প্রসঙ্গে প্রশ্ন করেন সঞ্চালক রবি শাস্ত্রী। শ্রেয়সর জবাব, ‘অনেক অপেক্ষা করতে হল। ম্যাচের থেকেও বেশি।’ তবে তারপরেই হেসে ফেলেন অধিনায়ক।

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারায়। এই জয়ের ফলে তৃতীয়বারের শিরোপা পেয়েছে কেকেআর। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো নাজেহাল হতে হয় হায়দরাবাদকে। একের পর এক উইকেট পড়তে থাকে। ১৮ ওভার ৩ বলে ১১৩ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে প্যাট কামিন্সরা। ব্যাট করতে নেমে ১০ ওভারেই রান গড়ে ফেলে শাহরুখের দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.