আবহাওয়ারাজনীতি

রেমালের জেরে নদী বাঁধে ভাঙন, শুরু হয়েছে তৃণমূল – বিজেপি তরজা

পয়লা জুন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক কেন্দ্রে লোকসভা ভোট। এই আবহে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নদীর বাঁধ ভাঙ্গন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘূর্ণিঝড় রেমালের জেরে নদী বাঁধ ভেঙে ঘুম উড়েছে গ্রামের প্রায় দুই হাজার মানুষের। এই আতঙ্কে দিন কাটাচ্ছেন মিনাখাঁ বিধানসভার চৈতল গ্রাম পঞ্চায়েতের উত্তর আঁখাতলা গ্রামের মানুষ।

সূত্রের খবর, উত্তর আখড়াতলা এলাকায় বেতনী নদীর বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। প্রথম পর্যায়ে গ্রামের ছেলেরা গিয়ে নদীর বাঁধ ভাঙ্গন আটকানোর চেষ্টা করে। ততক্ষণে গ্রামের মধ্যে জল প্রবেশ করে যায়। আতঙ্কে নদীপাড়ে এসে ভিড় জমায় গোটা গ্রামবাসী। এদিকেই নদী বাঁধ ভাঙ্গন নিয়ে বিজেপি অভিযোগ করে, মিনাখাঁ, সন্দেশখালি বিস্তীর্ণ এলাকায় নদীর বাঁধ তৃণমূলের পক্ষ থেকে কেটে দেওয়া হচ্ছে। আর এই বাঁধ কেটে দিয়ে মানুষজনকে তাঁদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল, এমনটাই অভিযোগ করেছেন বসিরহাট সংগঠনিক জেলার বিজেপির ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের উপস্থিতিতে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে নদীর বাঁধ মেরামত শুরু হয়েছে। পঞ্চায়েত সদস্য শ্রী শিবা মণ্ডল জানিয়েছেন, ‘এর সঙ্গে কোনও রাজনীতি নেই। নদীর বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে ইরিগেশন দপ্তরকে খবর দিয়ে সাল বল্লা নিয়ে এসে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব দলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নদীর বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে। এর সঙ্গে কোনও রাজনীতি নেই। বিজেপি মিথ্যা অভিযোগ করছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.