রাজনীতি

মমতার বেফাঁস মন্তব্যে ড্যামেজ কন্ট্রোল দিলেন ফিরাদ হাকিম

দিন কয়েক আগে ঝাড়গ্রাম এলাকায় নির্বাচনী প্রচার সভায় গিয়ে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, সেই মন্তব্যকে ঘিরেই এবার ক্ষিপ্ত হয়ে উঠেছে বাংলার মুসলিম সমাজ। আর সেটা বুঝতে পেরেই ড্যামেজ কন্ট্রোলে নেমে গিয়েছেন তিনি।

ঝাড়গ্রামের গজাশিমুল এলাকায় এক নির্বাচনী প্রচার সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, এটা বাংলার ভোট নয়। বাংলার সম্পর্কে তার সরকারের কাজকর্মের খতিয়ান যদি তুলে ধরতে হয়, তাহলে রামায়ণ-মহাভারত, কোরান, বাইবেল এর মত একটা ধর্মগ্রন্থে তা তুলে ধরা যাবে না। নদীর স্রোতের মতো তার কাজ.. আর এখানেই আঘাত লেগেছে মুসলিম সমাজে। কোরান পবিত্র ধর্মগ্রন্থ। পাশাপাশি তিনি যে হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নিয়ে মন্তব্য করেছেন, সেটাও শোনা গিয়েছে।
এই মন্তব্য কে ঘিরে মুসলিমদের মধ্যে শুরু হয়েছে অসন্তোষ।
এই প্রসঙ্গেই সাফাই দিয়েছেন ববি হাকিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ধর্মগ্রন্থ কোরান নিয়ে ওই মন্তব্য করতে চাননি। তিনি মুসলিমদের শ্রদ্ধা করেন। এরপরেই প্রশ্নের আকারে ফিরহাদ বলেন, ‘সেখানে তো শুধু কোরান নয়, হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থের উল্লেখ রয়েছে। তারা তো কিছু বললেননি।’ তিনি আরও বলেন, ‘যে বাংলায় যদি ক্ষমতায় আসে তাহলে একমাত্র বিজেপিই আসতে পারে। তাহলে সেখানে মুসলিম সমাজ আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। ভালোভাবে জীবন যাপন করতে পারবে না।’ ড‍্যামেজ কন্ট্রোল করতে গিয়ে ফিরহাদের এই বক্তব্য যথেষ্ট বিতর্কিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.