জেলা

দুর্যোগের আবহাওয়ায় চিকিৎসার গাফিলতিতে প্রাণ গেল এক মাসের খুদে

গত রবিবার থেকে রেমালের আক্রমণ তোলপাড় হয়ে গেছে চারিদিক। ভেঙে পরেছে প্রচুর ঘর-বাড়ি। দক্ষিণ ২৪ পরগনায় উল্লেখ্যজনকভাবে প্রভাব ছিল ঘূর্ণিঝড়ের। অবশ্যই দুর্যোগের মধ্যেই এক মাসের শিশু শ্বাসকষ্ট ওঠে। তবে তার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসার গাফিলতিতে শেষ রক্ষা করা যায়নি।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড়ের কারণে চলছে দুর্যোগ। অনেক জায়গায় গাছ ভেঙে পরেছে জল জমেছে এছাড়াও রয়েছে অনেক বিপত্তি। এমনকি অনেকে জাগায় দীর্ঘক্ষণ ছিল না বিদ্যুৎ পরিষেবা। অনেক আগে থেকেই প্রশাসনের তরফ থেকে অনেক আগে থেকে সতর্ক করা হচ্ছিল এই দুর্যোগের বিষয়। পাশাপাশি হাসপাতাল ও নার্সিংহোমগুলোকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার বিষয় অবগত করা হয়েছিল। তবে সেরকমই কোনো চিহ্ন দেখা গেল না গ্রামীণ হাসপাতালে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে এরকমই বেহাল দশা দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক হাসপাতালে। এক মাসের খুদে তুলিকা মহতার দুর্যোগের মধ্যেই শ্বাসকষ্ট ওঠে। এরপর দিশেহারা হয়ে পরিবার পরিজন মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। তবে হাসপাতালে কোনো রকম ডাক্তার না থাকায় তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা যায়। ফলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকের দেখা পাওয়া গেলেও দেখা পাওয়া গেল না বিদ্যুৎ পরিষেবার। যার ফলে নেবুলাইজার ঠিক মতো দেওয়া যায়নি। ফলে খানিকক্ষণের মধ্যেই প্রাণ হারায়। সেই কারণেই অভিযোগ পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, কেন সময় মত জেনারেটর ব্যবহার করা হয়নি? কারণ জেনারেটর শুরু করা হয়েছে শিশুটির মৃত্যুর পর। এই অভিযোগে হাসপাতালে সামনের সরব হয়েছে শিশুটির পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.