এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচন সহ কলেজ শিক্ষা কর্মীদের একাধিক দাবীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিলো পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ন। এদিন শিক্ষাকর্মী ইউনিয়নের প্রতিনিধীরা উপাচার্যের অফিসে ডেপুটেশান দেয়। ছাত্র এবং শিক্ষাকর্মীদের স্বার্থে একাধিক দাবী এদিন ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে এদিন আই. সি ডেপুটেশন গ্রহন করেন। প্রতিনিধিরা ডেপুটেশন শেষে জানায় সদর্থক আলোচনা হয়েছে। প্রতিটি দাবীর যৌক্তিকতা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
বিভিন্ন দাবি গুলির মধ্যে বিশ্ববিদ্যালয় স্ট্যাটুড সংশোধনসহ বিশ্ববিদ্যালয় কোর্ট ও কাউন্সিল নির্বাচন, জাতীয় শিক্ষানীতি বাতিল, কলেজ গুলিতে নিয়মিত ক্লাস, ইউনিফর্ম, লিভ রুল চালুকরুন সহ ১৪ দফা দাবী ছিলো বলে জানায় শিক্ষাকর্মী ইউনিয়নের প্রতিনিধীরা।
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ অগ্রাহ্য করে ডেপুটেশনে অংশগ্রহণ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ কলেজের শিক্ষাকর্মীরা। প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশনে অংশ নিয়েছিলেন সোমনাথ চন্দ্র,পরমানন্দ দোলাই, মৃনাল সাঁতরা, পিন্টু চক্রবর্তী এবং সৌমেন মন্ডল।







