জেলা

বালিচক স্টেশনে চাঞ্চল্য! ব্যাক করতে গিয়ে প্ল্যাটফর্মে ধাক্কা মালগাড়ির ইঞ্জিনের

পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনে শনিবার সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ পূর্ব রেলওয়ের ৫ নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি ব্যাক করার সময় আচমকাই ইঞ্জিন এসে ধাক্কা মারে প্ল্যাটফর্মের ঢালাইয়ে। ফলে ক্ষতিগ্রস্ত হয় ঢালাইয়ের একাংশ, এবং আটকে যায় মালগাড়িটি।

রেল সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৮টা নাগাদ ঘটে এই ঘটনা। এরপরই রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন উদ্ধারের কাজ শুরু করেন। এই মুহূর্তে প্ল্যাটফর্মের ঢালাই ভাঙার কাজ চলছে, যাতে ইঞ্জিনটিকে নিরাপদে সরিয়ে নেওয়া যায়।

তবে এই ঘটনায় যাত্রী পরিষেবায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বালিচক স্টেশনের ম্যানেজার দশরথ বৈরাগী। তিনি বলেন, “ঘটনাটি যেহেতু মালগাড়ির ট্র্যাকে ঘটেছে, তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। খুব শিগগিরই ইঞ্জিনটি সরিয়ে মেরামতির কাজ সম্পন্ন হবে।”

ঘটনার পর থেকেই এলাকায় কৌতূহলীদের ভিড়, তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.