সম্প্রতি বলিউডে পা রাখলেন‘কিং খান’পুত্র আরিয়ান খান। কিন্তু অভিনেতা হিসেবে নয় বরং নির্দেশক হিসেবে। সিরিজের নাম ‘ দি ব্যাডস অফ বলিউড’। রিলিজের সাথে সাথেই সকল দেশবাসীর মুখে তাঁর সুনাম। অনেক তারকারাও তাঁর কাজের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সম্প্রতি কংগ্রেস নেতা শশী থারুর আরিয়ানকে নিয়ে দীর্ঘ পোস্ট করলেন। কী লিখলেন তিনি?
সম্প্রতি নেটক্লিক্স এ মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত‘দি ব্যাড্স অফ বলিউড’। সেই সিরিজ শশী থারুরেরও চোখ এড়াতে পারেনি। তার পরেই এই বিষয় নিজের সমাজ মাধ্যমে পোস্ট করলেন কংগ্রেস নেতা। শশী লেখেন, “সর্দিকাশিতে ভুগছি। তাই দু’দিনের জন্য সমস্ত কাজ থেকে ছুটি নিয়েছি। এই অবস্থায় আমার কর্মীরা এবং আমার বোন স্মিতা থরুর কম্পিউটার থেকে চোখ সরিয়ে ওটিটি-তে মন দেওয়ার পরামর্শ দিলেন। ওটিটি-তে আজ পর্যন্ত যা যা দেখেছি, তার মধ্যে অনন্য কিছু দেখলাম। একেবারে সোনা!”
তিনি আরও লেখেন, “‘দ্য ব্যাড্স অফ বলিউড’দেখে আমি প্রশংসা করার জন্য ভাষা খুঁজে পাচ্ছি না। সিরিজ়টির সঙ্গে বোঝাপড়া তৈরি হতে একটু সময় লাগে। কিন্তু একবার ভাল লেগে গেলে ছাড়া যায় না। কী ক্ষুরধার লেখনী, নির্ভীক পরিচালনা। যে সাহসের সঙ্গে বিদ্রুপ দেখানো হয়েছে এই সিরিজ়ে, সত্যিই বলিউডের এটা প্রয়োজন ছিল।” ভূয়সী প্রশংসায় শাহরুখ-পুত্রকে ভরিয়ে দিয়েছেন শশী। সিরিজ়ের টানটান উত্তেজনার সঙ্গে পরতে পরতে থাকা ব্যঙ্গ বেশ পছন্দ হয়েছে রাজনীতিবিদের। তাই তিনি লেখেন, “গল্প শক্তিশালী ভাবে বলা যায়, দেখিয়ে দিয়েছে এই সিরিজ়ের সাতটি পর্ব। আরিয়ান খানকে কুর্নিশ। অসাধারণ কাজ করেছ তুমি।”এমনকী শশী থারুর শাহরুখকে নিজের পোস্টে ট্যাগ করে লেখেন, “একজন বাবা হিসাবে আর এক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত!”







