বিনোদন

‘পুষ্পা ২’ ছবির ট্রেলার মুক্তি পেতেই সামনে এলো, অভিনেতা-অভিনেত্রীর পারিশ্রমিকের কথা, যা শুনে অনেকেই হতবাক

বর্তমানে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবিটি নিয়ে চরম উত্তেজনা চলছে । কারণ শোনা যাচ্ছে তিনি ছবির জন্য ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এটি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে একটি বিরল ঘটনা, যা বর্তমানে শিরোনামে এসেছে। দক্ষিণী সিনেমা জগতে আল্লুর এই পারিশ্রমিক যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।এই ছবিতে যিনি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন, রশ্মিকা মন্দানা, তিনি দক্ষিণী চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তিনি আল্লুর তুলনায় কিছুটা কম পারিশ্রমিক নিচ্ছেন। তবে, দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে রশ্মিকার পারিশ্রমিক একেবারে কিন্তু কম ছিলনা। শোনা যাচ্ছে, তিনি এই ছবির জন্য পাচ্ছেন প্রায় ১০ কোটি টাকা, যা তার ক্যারিয়ারের জন্য একটি বড় অংক।
গত রবিবার ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের মুক্তির পর থেকেই সামাজ মাধ্যমে এবং বক্স অফিসে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রেলারটি ইতিমধ্যেই অনেক দর্শকদের মন জয় করেছে এবং ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী হচ্ছেন পরিচালক। আল্লু অর্জুন নিজেও ট্রেলার লঞ্চে এসে বলেন, “পুষ্পা কোনওদিন মাথা নত করে না, তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা।”
এছাড়াও জানা যাচ্ছে ছবিটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এবং রশ্মিকা ও আল্লু অর্জুনের অনস্ক্রিন রসায়ন দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.