সেনাবাহিনী আধিকারিকরা দিনরাত এক করে দেশকে সুরক্ষা দিচ্ছে। নিজের স্বজন পরিজনকে ছেড়ে অনেক দূরে থেকে দিনের পর দিন দেশের সুরক্ষার জন্য নিজের জীবন পাত করছে। এবার রহস্যজনক মৃত্যু ঘটলো সেনাবাহিনীর কর্নেলের। সেই ঘটনায় উত্তরপ্রদেশে বেশ আলোড়ন পরেছে।
অন্যান্য দিনের মতোই সবকিছুই স্বাভাবিক ছিল। তবে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল তা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছে না। উত্তরপ্রদেশের ফতেগড়ে রাজপুত রেজিমেন্টের লেফটেন্যন্ট কর্নেল ডি আর কান্ডোলির রহস্যজনক মৃত্যুতে হতবাক সকলেই।
ডি আর কান্ডোলির সহকর্মীদের হঠাৎ করেই তার ঘরের দিকে চোখ পরে। তখন তাদের চোখে পরে সেই অঘটন। রেজিমেন্টের অন্যান্য আধিকারিকরা দেখতে পায় কর্নেলের দেহ সিলিং ফ্যানে ঝুলছে। তাতেই চারিদিকে শোরগোল পরে যায়। তবে কি করোনি অথবা কেন কর্নেল এই মর্মান্তিক পরিণতি হল। সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েই গেছে।
বর্তমানে সেনাবাহিনী পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী আধিকারিকরা খতিয়ে দেখছে এই মুহূর্তে নেপথ্যে কি কারন লুকিয়ে রয়েছে। এমনকি ঘটনা খুন নাকি আত্মহত্যা সেটাও তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে তদন্তকারীরা। শোকের ছায়া নেমে এসেছে কর্নেলের পরিবারে।






