কলকাতার বুকে ফের অগ্নিকান্ড। সোমবার সকাল ঠিক ৭ টার সময় আগুন লেগে যায় অ্যাক্রপলিস মলে। ৫ মাসের মধ্যেই অ্যাক্রপলিস বলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। মল কর্তৃপক্ষ পুলিশের সাহায্যে পুরো ঘটনা তদন্ত করছে।
আজ সাত সকালে অ্যাক্রপলিস মলে ওয়াও মোমের কিচেনে আগুন লেগে যায়। ক্রমেই সেই আগুন ছড়িয়ে পরে। সেই আগুনে পুড়ে ছাই হয় একাধিক দোকান। তবে আগুন লাগার বিষয় নজরে আসতেই মলের কর্মীরা দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ ছিল কলকাতার অভিজাত এই মল।
তবে পরিস্থিতির সকাল দেওয়ার পর এই মল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে বারংবার কলকাতার বুকে অভিজাতমলের কেন আগুন লাগছে। এর আগে ঠিক পাঁচ মাস আগে এই মলেই আগুন লেগেছিল। এবার মল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে কিভাবে লাগল এই আগুন। প্রাথমিকভাবে জানা গেছে ওই ওয়াও মমর কিচেনের তাওয়ার মধ্যে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পরে।







