গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ।গভীর জঙ্গলের ভেতরেই বনদপ্তরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী ২২মৌজার মানুষদের।বুধবার সকালে আদিবাসী ২২মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়।আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ।কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বনদপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন।আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস, তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বনদপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেইসব এলাকায় গিয়ে কার্যত বনদপ্তরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা।তারা অভিযোগ এক শ্রেণীর জমি মাফিয়ারা জোর পূর্বক বনদপ্তরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে।এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মূ নামক এক ব্যক্তি।তিনি জানান চিত্ত মাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে।তার সঙ্গে রয়েছে বিমল গোরাই ও জাকির আনসারী।তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছেন।আর তিনি তাদের আদেশে কাজ দেখাশুনা করছেন।ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ।
Read Next
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
Related Articles
Check Also
Close







