জেলা

জেলাশাসকের নির্দেশে ট্যাব কেলেঙ্কারিতে এবার তদন্তে প্রশাসনিক আধিকারিকরা

আধিকারিকরা স্কুলে তদন্তে ঢুকতেই বাইরে স্থানীয়দের তুমুল বিক্ষোভ, বিক্ষোভের নেতৃত্ব দিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা।প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখিয়ে বিক্ষোভ দেখান।মালদা জেলায় ট্যাব কেলেঙ্কারে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-জুড়ে।১৫০ জন ছাত্রের ট্যাবের টাকা চলে গেছে অন্য একাউন্টে।অভিযোগ উঠেছে জেলার তিনটি স্কুলের বিরুদ্ধে।তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কনুয়া ভবানীপুর হাই স্কুল।ইতিমধ্যেই জেলার শিক্ষা পরিদর্শক তিনটি স্কুলের প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেছেন।তারপরে জেলাশাসকের নির্দেশে তদন্ত।এদিন কনুয়া ভবানীপুর হাইস্কুলের তদন্ত করতে আসেন,চাঁচলের এসডিও সৌভিক মুখার্জি,সাথে রয়েছেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর চক্রের অবর বিদ্যালয় শর্মিলা ঘোষ, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা তদন্তে আসেন। তদন্ত চলাকালীন প্রধান শিক্ষকের ঘরের বাইরে থাকা আলমারির নিচ থেকে একটি মদের বোতল উদ্ধার হয়।প্রায় দেড় ঘন্টা চলে তদন্ত।কিভাবে এই দুর্নীতি হল কিভাবে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অন্য একাউন্টে ঢুকে গেল। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।তারপরে বেরিয়ে যান আধিকারিকরা।এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ এলাকায়।স্কুলের বাইরে বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ।কাঠগড়ায় দাড় করালেন প্রধান শিক্ষককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.