ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিং হোমে ভাঙচুর। ঘটনায় উত্তেজনা সিউড়ির একটি বেসরকারি নার্সিং হোমে। পুলিশের সামনেই অশান্তি, ভাঙচুর।।
জানা গিয়েছে, দিন সাতেক আগে নেফিজুল খান নামে এক ব্যাক্তি হাঁটু ভাঙা নিয়ে ভর্তি হয়। এরপর তাঁর অপারেশন হয়। অভিযোগ, আজ সকাল থেকে রোগীর মল মুত্র বন্ধ হয়ে যায়৷ তারপরেই রোগীর মৃত্যু হয়। এরপর থেকেই রোগীর আত্মীয় বিক্ষোভ দেখাতে থাকে। ভাঙচুর চালায় হাসপাতালে। ঘটনার স্থলে সিউড়ি থানার পুলিশ। এখনও এলাকায় উত্তেজনা আছে।







