জেলা

প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে মজে গৃহবধূ, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে খুন। ঘটনাটি ঘটেছে, বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোয়ালপাতা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোয়ালপাতা এলাকার বাসিন্দা পরিতোষ অধিকারীর সঙ্গে রীতার বিয়ে হয়। সম্পর্ক আচমকাই উষ্ণতা হারায়। পরিবার সূত্রে খবর, বয়সে ছোট প্রতিবেশী যুবক প্রবীর দাসের সঙ্গে সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান বধূ। আর আচমকা পরিতোষ জানতে পারায় তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা একেবারে চরমে পৌঁছায়। পরিতোষ এলাকায় এক সালিশি সভাও বসায়।

এতকিছুর পরেও সম্পর্কের উন্নতি না হওয়ায় অভিযোগ, প্রেমিকের সহযোগিতায় স্বামীকে মারধর করার পর শ্বাসরোধ করে খুন করে স্ত্রী। আত্মহত্যার তত্ত্ব খাড়া করতেই রীতা খুনের পর স্বামীর দেহ ঝুলিয়ে দেয় বলেও দাবি প্রতিবেশীদের। খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌঁছে প্রথমে দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।এদিকে অভিযুক্ত প্রেমিক প্রবীর দাস পলাতক হলেও মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.