উষ্ণায়নই কি সমস্যা ডেঙ্গির? তার কারণ বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে সে কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কিন্তু তারপরেও শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ যেন কোনমতেই পিছু ছাড়ছে না সকলের। তারপরেও কলকাতা পুরসভার তরফে বারবার বলা হচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ ডেঙ্গির প্রকোপ কমে গিয়েছে। দুর্গা পুজো পেরিয়ে গেলেও সেই অর্থে এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ রীতিমতো চোখে পড়ার মতো রয়েছে। আর ঠিক এই জায়গা থেকেই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত কুড়ি ডিগ্রির নিচে নামবে ততক্ষণ পর্যন্ত এই ডেঙ্গির প্রকোপ যেমন থাকবে পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে না উঠলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে বই কমবে না। তাহলে কি উষ্ণায়নই একমাত্র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ডেঙ্গির? যেভাবে গাছপালা কেটে একদিকে বাড়ি ঘরদোর তৈরি করা হচ্ছে অন্যদিকে যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে শহর কলকাতা জুড়ে আর তার ফলেই ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে একথা স্বীকার করে নিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
Read Next
November 12, 2026
অভিষেকের বাড়ির সামনে বড়সড় বদল! অস্থায়ী মঞ্চের পর সরল কালো গেট, ভেঙে ফেলা হল পুলিশের বুথও
November 11, 2026
দীপাবলির পরের দিন শান্ত হলো কলকাতা; উৎসব সংক্রান্ত অপরাধে গ্রেপ্তার ৩২৭
November 10, 2026
মধ্যরাতে হাহাকার সেক্টর ফাইভে: আকাশছোঁয়া টাওয়ারে বাজির হানা, পুড়ল ২৪ তলার ফ্ল্যাট
November 10, 2026
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি খারিজ, মামলা পাঠানো হল নিয়মিত বেঞ্চে
November 10, 2026
আরজি কর দুর্নীতি মামলায় ফের ইডির দফতরে সন্দীপ ঘোষ, সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন অধ্যক্ষ
November 10, 2026
ব্রিটিশ আমলের পাইপ ফেটে বিপর্যস্ত টালা, জল-বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে লাগবে আরও ৪৮ ঘণ্টা
Related Articles
Check Also
Close







