মধ্যরাতে পুলিসের হানা, গ্রেফতারি এবং পরবর্তীতে জামিন। শিরোনামে একটাই নাম, কৌস্তভ বাগচী।
কংগ্রেস নেতার গ্রেফতারির ঘটনায় একজোট বিরোধী শিবির। গ্রেফতারির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পাশে দাঁড়ায় সিপিএমও। গ্রেফতারির বিরুদ্ধে সরব হয় বিজেপি।
উল্লেখ্য, আদালত চত্বরের বাইরেই মাথার চুল কামিয়ে ফেলেন কৌস্তভ। আইনজীবীর উবাচ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেব। যতদিন না এই স্বৈরাচারী সরকার গদিচ্যুত হচ্ছে, ততদিন আমার মাথায় একটি চুলও গজাব না। এটাই আমার প্রতিবাদের ভাষা। এটাই আমার শপথ। মমতা বন্দ্যোপাধ্যায় আগে অধীর চৌধুরীর কাছে ক্ষমা চাইবেন, তারপর আমিও ক্ষমা চাইব।’
অন্যদিকে, এর প্রেক্ষিতে কংগ্রেস-বিরোধী বিজেপি নেতা শীলভদ্র দত্তের বক্তব্য, ‘রাজ্যে আইনের শাসন নেই,তৃণমুলের শাসন। কৌস্তভ ভাল আইনজীবী। তাই আমি এই অন্যায়ের প্রতিবাদে এসেছি। কৌস্তভের কোনও দোষ নেই।’ আবার দেবাশিস ভৌমকের কথায়, ‘স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁর কৌস্তভের বাড়িতে আসা।’ তবে পালটা বিরোধীদের তোপে সরব তৃণমূলও। সরগরম রাজনীতি।






