জেলা

বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু এক যুবকের

বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া বিরাজ করেছে মালদার মানিকচকের নারায়নপুরের ব্রজলালটোলা এলাকায়।জানা গেছে মৃত যুবকের নাম শম্ভু মন্ডল(২০)। পরিবারে বৃদ্ধ বাবা-মা রয়েছে।ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকের খাসমহল এলাকায় মহিস চড়াতে যায় ওই যুবক। মাঝে মধ্যে সেখানেই রাত কাটাতেন তিনি।গত শনিবার সন্ধ্যা নাগাদ যুবককে সাপ কামর দেয় বলে খবর। সাথে সাথে পরিবারের লোকজনকে ফোন মারফত সমস্ত ঘটনা জানান শম্ভু।

এরপর পরিবারের লোকজন তাকে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসা। সাতদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন যুবকটি। অবশেষে মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। যুবকের অকাল মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা, মা। সরকারি সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন স্থানীয় লোকজন। এইদিকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.