যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যও।
ইসিআই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সকাল সাড়ে দশটা নাগাদ সায়নী ঘোষের এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ৬৬৭১৭। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় দ্বিতীয় স্থানে রয়েছেন। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রয়েছেন তৃতীয় স্থানে।
রাজ্যে এই মুহূর্তে বিজেপি এগিয়ে ৯টি আসনে। তৃণমূল এগিয়ে ৩১টি আসনে। বামেরা এগিয়ে ০টি আসনে। কংগ্রেস এগিয়ে ২টি আসনে।







