রাজনীতি

অবশেষে তৃতীয় বারের জন্য সরকার গড়তে যাচ্ছেন মোদী, ফোন করে শুভেচ্ছা বাইডেন-পুতিনের

২০১৯ এর তুলনায় ২০২৪ বিজেপির ফলাফল ভালো না হলেও তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে যাচ্ছেন মোদী সরকার। তবে এবার একা নয় গোষ্ঠীবদ্ধভাবে সরকার গঠন করতে হবে তাকে। এতে সঙ্গ দিয়েছেন নীতিশ ও নাইডু।

অবশেষে তৃতীয় বার সরকার গঠনের জন্য বিজেপি ও নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন বন্ধু জো বাইডেন। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও আরেক বন্ধু ভ্লদিমির পুতিনও ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে।

উল্লেখ্য, বুধবার এনডিএ বৈঠকে পাশ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। আর তার পরেই শুভেচ্ছা আসে তিন নেতার তরফে।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সুনক ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। ইতিহাস গড়ে এবার তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন মোদি। আগামী দিনে আরও শক্তিশালী হবে ভারত-ব্রিটেনের বন্ধুত্ব, নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক হবে আরও কার্যকরী, মোদীকে ফোন করে এমনটাই বলেছেন সুনাক। ব্রিটেনের আসন্ন নির্বাচনের জন্য মোদীও শুভেচ্ছা জানিয়েছেন সুনাককে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এনডিএ জোটকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারতের আমজনতাকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মোদী-এনডিএকে আমেরিকার বিদেশ সচিব অ্যান্থনি ক্লিঙ্কেনও শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার বার্তা দিয়েছেন দুই মার্কিন নেতাই।

মোদীর জয়ের জন্য উষ্ণ শুভেচ্ছা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। দুই নেতার ফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। পরে পুতিনকে নিজের এক্স হ্যান্ডেলে ধন্যবাদ দিয়েছেন মোদী। আগামী দিনে ভারত-রাশিয়ার সম্পর্কে আরও উন্নতি হবে বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.