রাজনীতি

ভাইরাল দেবের কল রেকর্ড, চাকরির জন্যে ৯ লক্ষ্য টাকা!

ভাইরাল কল রেকর্ড ঘিরে শোরগোল ঘাটাল মহকুমা জুড়ে। ফের ভাইরাল কল রেকর্ড! চাকরির দেওয়ার কথা বলে ৯ লক্ষ টাকা নেওয়া হয় চাকরিপ্রার্থীর থেকে। কিন্তু চাকরি না পাওয়ায় সেই টাকা ফেরতের আবেদন করে। আর এমনই একটি কল রেকর্ড ভাইরাল হলো। সম্প্রতি দেবের ভাইরাল হওয়া কল রেকর্ড ট্যুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা বিজেপি প্রার্থী হিরণের। কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের বলে দাবি হিরণের। যদিও দেব তা অস্বীকার করেন।

ঘাটাল লোকসভার নির্বাচন হতে হাতে গোনা আর দিন সাতেক বাকি। আর বলা বাহুল্য তার আগে এই কল রেকর্ড শাসক শিবিরকে আরও অস্বস্থিতে ফেলবে।

X হ্যান্ডেলে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কল রেকর্ড শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা একজন ব্যাক্তিকে ফোন করে অভিযোগ করেছেন। চাকরি দেওয়ার নাম করে তার থেকে ৯ লক্ষ্য টাকা নেওয়া হয়েছিল। কিন্তু একজন ওই মহিলা না পেয়েছেন চাকরি আর না পাচ্ছেন টাকা। হিরণ দাবি করেন, এই কল রেকর্ডটি চাকরি দুর্নীতি কাণ্ডের একটা বড়সড় চক্র। যার মূল মাথা হলেন ঘাটালের সাংসদ দেব। আর তার সহযোগী হিসেবে রয়েছে তারই প্রতিনিধি রামপদ মান্না। এই ঘটনার জন্যে রাজ্যের পুলিশ নয় সিবিআই তদন্তের দাবি করেছেন হিরণ।

কিন্তু দেবের দাবি তাঁর কাছে এইরকম কোনো ফোন কল আসেনি। তিনি আরও দাবি করেন যে, এই কল রেকর্ডকে এডিট করা হয়েছে ও এডিট করে মহিলার ভয়েস লাগানো হয়েছে। এইসব কিছু নিয়েই অ্যাকশন নেওয়া হবে। অপরদিকে, দেবের পাশাপাশি তার প্রতিনিধি রামপদ মান্নাও অস্বীকার করেছেন পুরো ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.