ফের বিক্ষোভের মুখে তারকা প্রার্থী শতাব্দী রায় , গ্রামের সাধারন মহিলা পুরুষরা ক্ষোভ উগরে দেয় আ্যম্বুলেন্স রাস্তা ঘাট ও বাড়ির দাবীতে।
প্রচারে বেরিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজের অভাব-অভিযোগের কথা জানান। কেউ আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন, কেউ আবার রাস্তাঘাট, কেউ বা পানীয় জলের অভাব নিয়ে প্রশ্ন করেন।মহম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম, লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে পৌঁছতেই এলাকাবাসী তাঁর সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষ অভিযোগ করেন, সরকারি সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছেন। তাঁরা পাননি। কেউ আবার বলে বসেন,রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে খুব সমস্যার মুখে পড়তে হয়। এরিই মাঝে এক মহিলা ভোটারকে শতাব্দীকে বলে শোনা যায়, দিদি আমরা ভোট দেবো, টাকা নেবো। যা শুনে রীতিমতো তাজ্জব তৃনমূল প্রার্থী শতাব্দী রায়। যদিও সাংবাদিকদের প্রশ্নে শতাব্দী রায় গনতন্ত্রের উৎসবে এই নিয়ে বলার কিছু নেই, কোনো মন্তব্য করব না।





