দেশরাজনীতি

এবার নিজের হারের কারণ , নিজেই ব্যাখ্যা করলেন প্রশান্ত ! কী বললেন তিনি ?

বিহারের নির্বাচনে মাটিতে মিশে গিয়েছে সুরজ । প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি , আত্মপ্রকাশের পর প্রথম নির্বাচনেই একেবারে ধরাশায়ী হয়েছে। তার ভোট কৌশলে অন্যান্য দলগুলি সাফল্য পেলেও , নিজে একটিও আসন পাননি প্রশান্ত কিশোর। আর এবার সেই ফলের কারণ ব্যাখ্যা করলেন তিনি।

একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানান , এনডিএ জোট , বিহারের ১.২১ কোটি মহিলাকে ১০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোট ক্রয় করেছে । এই প্রতিশ্রুতিই মহিলাদের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে বলে দাবী , জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের ।

প্রশান্ত কিশোর জোর গলায় দাবী করেন , “আমার দৃঢ় বিশ্বাস…জেডিইউয়ের ২৫ টার বেশি আসন জেতার কথা নয়, কিন্তু ওরা ৮০টিরও বেশি আসনে জয়ী হয়েছে। লোকজন আমায় বলছে যে আমার অ্যানালিসিস ভুল ছিল, হয়তো আপাতচোখে এটা ভুল লাগছে, কিন্তু গভীরে খতিয়ে দেখলে দেখবেন যে ১২৫ কোটি মানুষকে সরকার ১০০ টাকা করে দিয়েছে ভোটের আগে এবং ৬০-৬২ হাজার মানুষকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।”

পাশাপাশি প্রশান্ত কিশোরের আরো যুক্তি , “যদি আমি জানি যে আমি হেরে যাব, তাহলে কেন আমি টাকাপয়সা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করাব? যদি আমি নিশ্চিতভাবে আমার সব টাকা সাংসদ বা বিধায়ক হওয়ার জন্য খরচ করতাম। যদি আমি জানি যে জন সূরজ হারবে, তাহলে এত বড় রিস্ক নেব কেন? আমি জানতাম না যে পার্টি ৪ শতাংশ ভোট পাবে। আমি নিজের সমীক্ষা করিনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.