বিনোদন

পকেটে টাকা ছিল না, মদের নেশায় আসক্ত ছিল বাবা মহেশ, ছোটবেলায় আলিয়ার সঙ্গে কি এমন হয়েছিল ?

বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। বলিউড পরিচালক মহেশ ভাট ওতপ্রোতভাবে কন্ট্রোভার্সি সঙ্গে জড়িত থাকে। বর্তমানে ফের একটা পুরনো কন্ট্রোভার্সির সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের প্রথমসারির পরিচালকের।

শৈশবে আলিয়া ভাটের জীবন কেমন ছিল তা নিজেই জানালেন অভিনেত্রী। শৈশবের কথা বলতে গিয়ে, তিনি বলেন তার বাবার কঠোর সময়ের কথা। তিনি আরো জানান একটা সময়ে একের পর এক ছবি ফ্লপ হয়েছিল এবং যার কারণে বাবা নেশায় আসক্ত হয়েছিলেন।

আলিয়া ভাট বলেন, সকলেই ভাবেন যে আমি খুব ভালো ভাবে বড়ো হয়েছি। কিন্তু এমন একটা সময় ছিল যখন আমার বাবার হাতে কোন রকম টাকা ছিল না। বাবার একের পর এক সিনেমা ফ্লপ হয়েছে। যার ফলে বাবা নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। কিন্তু নিজেই সেই নেশা কাটিয়ে বেরিয়ে এসেছে। যাতে আমি আর আমার বোন ভাল জীবন পাই। তবে শুধু বাবা নয় মা-কেও লড়াই করতে হয়েছে। বর্তমানে আলিয়া ভাট বলিউডে জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.