রাজ্য

মৃত্যুর ২০ ঘণ্টা পরও, ঝুলন্ত দেহ রহস্য সমাধান এ ব্যার্থ পুলিশ

গতকাল পৃর্ব কলকাতায়, এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে তার ই পরিবার এর লোকেরা। পুলিশ সূত্রে জানা যায় মেয়েটি কলকাতার একটি নামি স্কুল এ দ্বাদশ শ্রেণীতে পড়ত। এদিন দুপুরে মা বাবা এর সঙ্গে কথা কাটাকাটির পর দরজা বন্ধ করে দেয় মেয়েটি। দুপুর তিনটে নাগাদ অনেক ডাকাডাকির পরও যখন মেয়েটির দরজা খুলছিল না, তখন প্রতিবেশীর সাহায্য নিয়ে দরজা ভেঙে রুমে ঢোকে। ঢোকার পরেই তারা দেখে সেই ভয়ংকর চিত্র। তাকে নিয়ে এনআরএস হাসপাতালে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মেয়েটি স্বভাবগতই খুব রাগী ছিল। ঘটনার দিন ও মেয়েটির বাবা মার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির আওয়াজ প্রতিবেশীরাও শুনতে পায়। তবে মেয়েটির স্কুল থেকে জানা যায় যে মেয়েটি পড়াশোনাতে খুব ভাল ছিল। তবে কেন এরকম একটা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো মেয়েটি, সেই প্রশ্নের উত্তর দিতে এখনো সক্ষম হয়নি পুলিশ।

তবে এর আগেও রাজ্যে অনেক পড়ুয়া মৃত্যুতে চিন্তিত আছে সকল বাবা মা। এর জন্য কারণ কি?শিক্ষাব্যবস্থা নাকি মানসিক চাপ ?নাকি অন্য কোন গল্প?। সেটাই জানতে চাইছে গোটা রাজ্যবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.