রাজ্য

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়ালেন বিডি মুখোপাধ্যায়

আর জি করের জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খানের ঘটনা নিয়ে তোলপাড় হয়ে রয়েছে রাজ্য তথা দেশ। এমনকি এই ঘটনা নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে প্রবাসীদের। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন বিশিষ্ট চিকিৎসক তথা অভিনেতা বিডি মুখোপাধ্যায়।

নির্যাতিতার বিচারের দাবি নিয়ে দিনের পর দিন রাস্তায় নেমেছে। সেই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে বিদতজনেদের একাংশ। এছাড়াও টলিপারার একাধিক তারকাকেও দেখা গিয়েছে মিছিলে সঙ্গ দিতে। এবার আন্দোলোনকারিদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট চিকিৎসক তথা অভিনেতা বিডি মুখোপাধ্যায়। তাঁর দাবি এই ঘটনাকে ব্যেতিক্রমি বলে ডাক্তারদের আন্দোলনকে ছোটো করে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেছেন ডাক্তারদের পূর্ণ অধিকার আছে তাঁদের সহযোগীদের জন্য বিচারের দাবি করার। এমনকি তাঁদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক তথা অভিনেতা বিডি মুখোপাধ্যায় জানিয়েছেন, “জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে নানা আলোচনা শুনছি। কিছু মানুষ বলছেন, এতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। কিন্তু ওরা কেন প্রতিবাদ করবেন না? তাঁদের সহকর্মীর প্রতি যে অন্যায় ঘটেছে, তার প্রতিবাদ ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত চলবে। যতক্ষণ না ন্যায়বিচার পাওয়া যায়, ততক্ষণ আন্দোলন চলতেই থাকবে। চিকিৎসকদের প্রতিবাদ প্রাসঙ্গিক এবং সঠিক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.