রাজ্য

অনুব্রতহীন বীরভূমে এবার শাহ! টার্গেট বাংলায় আসনলাভ

জেপি নাড্ডার পরবর্তীতে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধারে পঞ্চায়েত, অন্যধারে লোকসভা। বাংলাতে আসনলাভের প্রয়াসে মরিয়া গেরুয়া দল। আসন্ন ১১ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ১২ ফেব্রুয়ারি সকালে রাজ্য-বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, সেদিনই দুই জেলায় দুটো জনসভা করবেন শাহ। সকাল ১১টায় তাঁর প্রথম সভা বীরভূমের সিউড়িতে। ব্যাপার হল অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি। যার জেরে বীরভূমে ভাল ফল গড়ার সুযোগ ফেলতে চায় না বিজেপি। জনসভার পর জেলা নেতাদের সঙ্গে আলাদ করে বৈঠকও করবেন শাহ। তাঁর পরবর্তী জনসভা হুগলির আরামবাগে।

দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। চব্বিশে লোকসভা। তার পূর্বে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে বাংলা। অবশ্য নজর ছিল বরাবরই। আমিত শাহর বঙ্গ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে বঙ্গ বিজেপির। বিজেপি সূত্রের খবর, বীরভূম এবং হুগলির সভাস্থল ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে পদ্মশিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.