অফবিট

কোথায় আছে দন্তেশ্বরী শক্তিপীঠ ? জানুন বিস্তারিত

যেসব স্থানে দেবী সতীর অঙ্গ করেছিল সেটি হয়ে উঠেছিল শক্তিপীঠ। ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম হলো দন্তেশ্বরী মন্দির। ভারতের বিভিন্ন স্থানে দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত ৫১ টি শক্তিপীঠ রয়েছে। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মা দান্তেশ্বরী শক্তিপীঠ অবস্থিত রয়েছে।

পুরান কথা অনুযায়ী দেবী মা যখন স্বামীর অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য দেহত্যাগ করেছিল ।তখন শিব ঠাকুর রেগে গিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। তার ফলে পুরো পৃথিবী ধ্বংস হতে শুরু করেছিল।তখন ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ ছিন্নভিন্ন করেছিলেন।

সতীর দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেখানেই গড়ে উঠেছে শক্তিপীঠ। পুরাণ মতে দান্তেওয়াড়ায় দেবী সতীর দাঁত পড়েছিল, তাই মা এখানে দান্তেশ্বরী নামে সকল শক্তি পিটের মধ্যে এটি একমাত্র অনন্য যেখানে দুটি নয় তিনটি নবরাত্রি পালিত করা হয়। চৈত্র ও শারদীয়া নবরাত্রি ছাড়াও এখানে ফাল্গুন মাসেও নবরাত্রি পালিত হয়। যাকে ফাগুন মাধাই বলা হয়।

বস্তর রাজপরিবারের পারিবারিক দেবী হিসেবে মা দন্তেশ্বরীকে মনে করা হয়। দন্তেশ্বরী শক্তিপীঠ তান্ত্রিকদের ধ্যান করার জন্য অন্যতম স্থান হিসেবে বিবেচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.