রাজ্য

জুলাইয়ে পঞ্চায়েত ভোটের ইঙ্গিত, আজ হতে পারে নির্বাচনী ঘোষনা !

নিজস্ব সংবাদদাতা : আজ বুধবার রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব সিনহা। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দায়িত্ব নেওয়ার পরই তৎপর রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর দায়িত্ব নেওয়ার পরই আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজীব।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, একমাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোট করানো নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। কোন দিন ভোট করানো সম্ভব তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। আজই সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে সুত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.