অফবিট

আচমকাই বুকে ব্যাথা অভিনেত্রী সন্ধ্যা রায়ের, ভর্তি হাসপাতালে

অসুস্থ অভিনেত্রী সন্ধ্যা রায়। ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোমবার সকাল থেকেই শুরু হয় তাঁর বুকে ব্যথা! শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

অভিনেত্রীর সহকারী সংবাদমাধ্যমের সামনে জানান, আচমকা বুকে অস্বস্তি শুরু হয় তাঁর। তারপর, খবর পেয়েই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। বর্তমানে চিকিৎসকেরা তাঁকে নজরে রেখেছেন। তবে এখনই কিছু বলতে পারবেন না জানিয়েছেন তারা। আপাতত কিছুদিন ভর্তি থাকতে হবে তাঁকে।

অভিনেত্রীর বয়স প্রায় ৭৮ বছর কাছাকাছি। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন তিনি কাজ করেছেন জনপ্রতিনিধি পদেও। ২০১৪ সালে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী। তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েই লোকসভা নির্বাচনে লড়ার পর তিনি বিপুল ভোট পেয়ে জয় লাভ করেছিলেন তিনি।

তবে বলাবাহুল্য একের পর একবাংলা ছবিতে কাজ করে গিয়েছেন অভিনেত্রী। সবথেকে বেশি তাঁকে কাজ করতে দেখা গেছে অনুপ কুমারের সঙ্গে। কেরিয়ারে যখন একদম শীর্ষে তিনি তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তরুণ মজুমদারের সাথে। বছরের পর বছর রূপালী জগতে সিনেমা উপহার দিয়ে গিয়েছেন তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.