অফবিট

সামনেই অক্ষয় তৃতীয়া, কবে সেই শুভ দিন? পুজো করার শুভ সময় কখন? সোনা কেনার শুভ সময়ই বা কখন জেনেনিন

যার ক্ষয় নেই তা অক্ষয়, অর্থাৎ চিরস্থায়ী। হিন্দুমতে বিশ্বাস করা হয় যে, অক্ষয় তৃতীয়া তিথিতে কোনও শুভ কাজ করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘকাল ধরে প্রাপ্ত হয়। বাংলা বছরের বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথি হিসাবে পালন করা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে ধনদেবতা কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধনসম্পত্তি দান করেন।

কবে অক্ষয় তৃতীয়া ২০২৫?

বৈশাখী শুক্লা তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই বছর অক্ষয় তৃতীয়া পড়ছে আগামী ২৯ এপ্রিল বিকেল ৫টা ৩১ মিনিটে। তৃতীয়া থাকবে ৩০ এপ্রিল দুপুর ২টো ১২ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে ৩০ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া।

অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত: ৩০ এপ্রিল ২০২৫ বুধবার ভোর ৫টা ৪১ মিনিট থেকে বেলা ১২টা ১৮ মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত। এই সময়ের মধ্যে পুজো-অর্চনা সেরে ফেলুন। মোট ৬ ঘণ্টা ৩৭ মিনিট থাকছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়।

সোনা কেনার উপযুক্ত সময়

অক্ষয় তৃতীয়া সোনা বা রুপো কিনলে লক্ষ্মীলাভ হয় বলে মনে করা হয়। এ দিন সোনা রুপো ঘরে আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা রুপো কেনার শুভ মুহূর্ত পড়েছে ২৯ এপ্রিল বিকেল ৫টা ৩১ মিনিট থেকে ৩০ এপ্রিল ভোর ৫টা ৪১ মিনিট পর্যন্ত। এই ১২ ঘণ্টা ১১ মিনিট সময়ের মধ্যে সোনা রুপো কিনলে লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.