দলীয় পতাকা টানানো কে কেন্দ্র করে হাড়োয়া থানার অন্তর্গত সালিপুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের গড়াগড়ি গ্রামের বিজেপি কর্মী পলাশ সরকারের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মী পলাশ সরকারের অভিযোগ বসিরহাট লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে ওই এলাকার বেশ কয়েক জায়গায় বিজেপির দলীয় পতাকা টানিয়েছিল ও বেশ কয়েকটি ব্যানার লাগিয়েছিল। সেই ব্যানার এলাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুলে দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ওই বিজেপি কর্মীকে মারধোরের পাশাপাশি বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার পর ওই এলাকায় বৃহস্পতিবার দুপুরে যান বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার নির্বাচনী কনভেনার বিকাশ সিং, বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্য সহ বেশ কিছু বিজেপি কর্মীরা। এদিন তারা ওই বিজেপি কর্মীর বাড়িতে যান ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন ও বিজেপি কর্মীর সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।







