গতকাল সাত সকালে পুনরাবৃত্তি হলো করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার। গতবছর ২ জুন ঘটেছিল এই দুর্ঘটনা। আর তার আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই গতকাল অর্থাৎ ১৭ জুন আবারও ঘটলো এই একই ঘটনা। ঠিক একইরকম ভাবে এবার শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। হতভাগ্য ছিল ওই ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা।
ফাঁশিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮ টা ৫০ মিনিট নাগাদ আচমকাই একটি মালগাড়ি এসে ধাক্কা মারে ওই ট্রেনের পিছন দিকে। ফলে লাইনচ্যুত হয় এক্সপ্রেসের ৪ টি কামরা। তার মধ্যে ছিল ২ টি মালবাহী কামরা। এখনও পর্যন্ত ৯ জনের মৃতের খবর পাওয়া গিয়েছে। আর আহতের সংখ্যা ৪১। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ওই লাইনে পিছন থেকে আসা একটি মালগাড়ির সজোরে ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায়। ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদেহগুলি আনা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির দুই চালক।







