জেলা

চিকিৎসার গাফিলিতি তে মৃত্যু! নার্সিংহোম ভাঙচুর মৃতের আত্মীয়দের

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে প্রশ্যূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বিক্ষোভ নার্সিংহোম ভাঙচুর মৃতের পরিবারের সদস্যদের। বছর ৩২ এর মমতাজ বিবি, আজ সকাল সাড়ে আটটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয় তারপর তার ডেলিভারি হলে শিশু জীবিত থাকলেও মা মারা যান। এই খবর জানাজানি হতেই মৃতের আত্মীয় পরিবারের লোকজন নার্সিংহোমে এসে ভাঙচুর চালায়, ঘটনা স্থলে বসিরহাট থানার পুলিশ। ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামের মমতাজ বিবি নার্সিংহোমে সুস্থ অবস্থায় ভর্তি করলো, তারপর হঠাৎ জানা যায় ডেলিভারি হওয়ার সময় ওই প্রশ্যূতির মৃত্যু হয়েছে। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা, তারা এসে রীতিমতো নার্সিংহোমে ঢুকে বেধড়ক ভাঙচুর চালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.